কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় লুট করা অস্ত্র আগামী সাতদিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১২ আগস্ট) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী সোমবারের (১৯ আগস্ট) মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দিতে হবে। তারপর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, দল পুনর্গঠন করেন সমস্যা নাই। তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না।